নিজস্ব প্রতিবেদক : সরকার খুব শীঘ্রই জাতীয় যুবনীতি-২০১৫ প্রণয়ন করতে যাচ্ছে। ইতোমধ্যে এর খসড়া প্রস্তুত হয়েছে। বর্তমানে সর্বসাধারণসহ দেশের যুব ও সুধী সমাজের গুরুত্বপূর্ণ মতামত আহ্বান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় যুবনীতি-২০১৫ প্রণয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের যুব ও সুধীমহলের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত গ্রহণের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে জাতীয় যুবনীতি ২০১৫-এর খসড়া যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট (www.dyd.gov.bd)-এ এবং ফেসবুক (department of youth development H.Q.)-এ আপলোড করা হয়েছে। এ বিষয়ে যে কোন মতামত অথবা পরামর্শ directorplanning@gmail.com অথবা ictdyd@gmail.com এই ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পত্রাকারে জনাব আবুল হাছান খান, পরিচালক (পরিকল্পনা), যুব উন্নয়ন অধিদপ্তর, ১০৮, মতিঝিল, ঢাকা-১০০০ এই ঠিকানায় প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।
সবার গ্রহণযোগ্য মতামত, পরামর্শ সবিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

