ঢাকাSunday , 10 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেবার পার্টির কাউন্সিল
ইরান চেয়ারম্যান, মেহেদী মহাসচিব পুনর্নির্বাচিত

Link Copied!

Lebar partiনিজস্ব প্রতিবেদক : ডা. মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান এবং হামদুল্লাহ আল মেহেদী পুনরায় মহাসচিব নির্বাচিত হয়েছেন।
দলটির ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলে ৪৪ জেলা ও মহানগরের কাউন্সিলরদের ভোটে ২০১৬-১৮ বর্ষের জন্য নির্বাচিত হন তারা। দুর্নীতি, দুঃশাসন ও প্রতিহিংসামুক্ত অর্থবহ পরিবর্তনের লক্ষ্যে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে দিনব্যাপী এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান : ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভাষাসৈনিক লোকমান হাকিম, অ্যাডভোকেট ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, মোসলেম উদ্দিন, আলাউদ্দিন আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু ও মাহবুবুর রহমান খালেদ; যুগ্ম-মহাসচিব : অ্যাডভোকেট উম্মে হাবিবা রহমান, নুরুল ইসলাম সিয়াম, শামসুদ্দিন পারভেজ, মাহমুদ খান, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, মিসেস শামিমা চৌধুরী, অধ্যাপক মহসিন ভুইয়া, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক রাজু ও আহসান হাবিব; সাংগঠনিক সম্পাদক : কামরুজ্জামান চৌধুরী মুকুল, আনোয়ার হোসেন মানিক, আমিনুল ইসলাম, খোন্দকার মাহমুদুল হাসান, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আজমল হোসাইন, মোহাম্মদ ওয়াসিম, জহিরুল হক মাষ্টার ও আব্দুল্লাহ আল মামুন।
রোববার বিকেলে গণমাধ্যমে লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।