ঢাকাSunday , 10 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শর্তসাপেক্ষে’ খন্দকার মোশাররফের জামিন বহাল

Link Copied!

Mosharrofনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
অর্থপাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গত ১৯ আগস্ট তাকে জামিন দেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। সেই আদেশের বিরুদ্ধে দুদক আপিলে গেলে শুনানি শেষে মোশাররফের জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। আদালতে মোশাররফের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এ বিষয়টি জানিয়েছেন খন্দকার মোশাররফের আরেক আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, ‘শর্তসাপেক্ষে খন্দকার মোশাররফ হোসেনকে জামিন আদেশ বহাল রাখা হয়েছে।’
শর্ত অনুযায়ী, তিন মাসের মধ্যে এ মামলার বিচার কার্যক্রম নিষ্পত্তি করতে হবে। বিদেশি যাওয়ার অনুমতি পাবেন না খন্দকার মোশাররফ অর্থাৎ তার পাসপোর্ট সরকারের কাছে জমা থাকবে। এ ছাড়া যে টাকার ব্যাপারে মামলা করা হয়েছে সেই টাকার কোনো চেক ইস্যু করতে পারবেন না তিনি।
খন্দকার মোশাররফ হোসেন এখন কুমিল্লার কারাগারে আটক আছেন। এই মামলায় প্রায় দুই বছর ধরে কারাগারে রয়েছেন ৭১ বছর বয়সী সাবেক এই মন্ত্রী।