ঢাকাSaturday , 9 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পানেই লাল ইয়াসমিনের জীবন

Link Copied!

Pan-কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি : জোড়ালো ইচ্ছাশক্তি আর কাজ করতে পারলে কোনো প্রতিবন্ধকতাই বাধা হতে পারে না সাফল্য অর্জনে। নিজের সাফল্যতা দেখিয়ে তেমনই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের বাবুল সিকদারের স্ত্রী ইয়াছমিন বেগম।
সিডরে তাদের বাঁচার একমাত্র অবলম্বন পানের বরজ দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যাওয়ার পরেও নিজেদের ইচ্ছাশক্তি ও কাজের উদ্যোমের কারণে আবার সংসারে ফিরে এসেছে স্বচ্ছলতা।
জানা গেছে, ২০ শতাংশ জমিতে পানের বরজ গড়ে তুলে তাতে দিনরাত কাজ করে লাভের মাধ্যমে সংসার পরিচালনা করত ইয়াছমিন বেগম। কিন্তু সিডরের তাণ্ডবে তাদের শেষ সম্বল পানের বরজ নষ্ট হয়ে যায়। নতুন করে পানের বরজ গড়ার মতো অর্থও জোগার করতে না পারায় কর্মহীন হয়ে পরে পরিবারটি। ফলে সংসারে নেমে আসে অভাব ও অনটনের আরেকটি সিডর। অনাহারে অর্ধাহারে চলতে থাকে তাদের জীবন। এমন সময় তাদের পাশে এসে দাঁড়ায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে পরিচালিত ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ফায়েল খায়ের অ্যাগ্রো ইন-পুটস প্রোগ্রামের সুদমুক্ত ঋণের প্রকল্পের নিয়মানুযায়ী তিনি কালকিনি শাখার ৪১নং  হযরত মাইমুনা (রা.) কেন্দ্রে সদস্য হয়ে বিনাসুদে ঋণ গ্রহণ করেন। আর তা দিয়ে পুনরায় পানের বরজ গড়ে তোলেন। আর এতে সাফল্য ধরা দিলে তার সংসারে স্বচ্ছলতা ফিরে আসে।
এ ব্যাপারে সফল পানচাষী ইয়াসমিন বেগম বলেন, ‘সিডর আমাদের সব কিছু কেরে নিয়েছিল। আর টাকার অভাবে আমরা অসহায় হয়ে পড়ি। কিন্তু ইসলামিক উন্নয়ন ব্যাংক কালকিনি শাখার মাধ্যমে বিনা লাভে ঋণ নিয়ে আবার নতুন করে সবকিছু গড়ে তুলেছি। এখন আমার পরিবারের সকলে সেই বরজে কর্ম করার সুযোগ পেয়েছি। এখন সংসারের অভাব দূর হওয়ার পাশাপাশি ছেলে মেয়েদের লেখাপড়াও চলছে।’