ঢাকাFriday , 8 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের বিরোধিতায় পরাজিত বিএনপি : অধ্যাপক পরিতোষ চক্রবর্তী

Link Copied!

Poritosh (Rangpur)রংপুর প্রতিনিধি : জামায়াত নেতাকর্মীদের বিরোধিতা এবং ভেতরে ভেতরে সরকার দলীয় জোটের সঙ্গে আঁতাতের কারণেই পৌর নির্বাচনে বিএনপির পরাজয় হয়েছে বলে দাবি করেছেন রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে পরাজিত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। তিনি বলেন, ‘পৌর নির্বাচনের আগের রাতে কালো টাকার ছড়াছড়ির পাশাপাশি নিজ দলের নেতাকর্মী ও জামায়াত নেতাদের বিরোধিতাই ধানের শীষ প্রতীকের ভরাডুবি ঘটেছে।’ তিনি এই পরাজয়ের জন্য জামায়াতকে সরাসরি দায়ী করেন।
শুক্রবার বিএনপির পরাজয়ের জন্য জামায়াতকে দায়ী করে তিনি এসব অভিযোগ করেন।
বিএনপির পরাজিত এই মেয়র প্রার্থী বলেন, ‘বিশ দলীয় জোটের অন্যতম মিত্র হয়েও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা গোপনে গোপনে সরকার দলীয় প্রার্থীর পক্ষে এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তারা আঁতাত করে এখানে বিএনপিকে চরম ভরাডুবির তীরে নিয়ে যান।’
সাবেক সাংসদ অধ্যাপক পরিতোষ চক্রবর্তী আরো বলেন, ‘নিজ দলের নেতাকর্মীরা টাকার বিনিময়ে গোপনে ও প্রকাশ্যে অন্য দলের পক্ষে কাজ করেছে। এছাড়াও জামায়াত প্রথম দিকে আমাদের কাজ করলেও এক সময় তাদের নিরাপত্তার কথা ভেবে তারা অন্য দলের কাজ করেছে। এছাড়াও এবারের নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হয়েছে। আমার টাকা ছিল না, তাই ভোট পাইনি।’
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে বদরগঞ্জে বিএনপির পরিতোষ চক্রবর্তীর লজ্জাজনক পরাজয়ে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। একই ঘটনা ঘটেছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাঙ্গল প্রতীকে লাতিফুল খাবীরেরও।
বিএনপির পরিতোষ চক্রবর্তী (ধানের শীষ) ৫৪৫, জাতীয় পার্টির লাতিফুল খাবীর (লাঙ্গল) ১৭১, ইসলামী আন্দোলনের আব্দুল বাকী (হাতপাখা) ২৪২ ও ন্যাশনাল পিপলস পার্টির শামিম আরা বেগম (আম) ৫৭ ভোট পান।
এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকে উত্তম কুমার সাহা ৬ হাজার ৯শ ৯২ ভোট বেশি পেয়ে বে-সরকারিভাবে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক আজিজুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে ৫ হাজার ৯শ ৯৫ ভোট পান।