ঢাকাFriday , 8 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরো বিএনপিই ভেঙে যাবে : শাজাহান খান

Link Copied!

Shajahanমাদারীপুর প্রতিনিধি : ‘আদর্শ ছাড়া ঐক্য হতে পারে না। যার কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই। ফলে বিএনপি, জামায়াত, একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি আর কিছু মুক্তিযোদ্ধা মিলে কোনো ঐক্য হতে পারে না। এ ঐক্যের ভাঙন অবশ্যই হবে। শুধু বিশ দল নয়, পুরো বিএনপিই ভেঙে যাবে।’  শুক্রবার সকালে মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকের নব নির্মিত ভবনের বর্ধিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান একথা বলেন।
তিনি আরো বলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধীর বাঁচাতে ব্যর্থ হয়েছে সে কারণেই তাদের ২০ দলীয় জোট ভাঙার পথে।স্বাধীনতার পরে সাড়ে ১১ হাজার যুদ্ধাপরাধীর তালিকা করা হয়েছিল। পর্যায়ক্রমে দেশের সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান খান শফিক, চৌধুরী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মেয়র চৌধুরী নূরুল আলম বাবুসহ অন্যরা।