ঢাকাThursday , 7 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত তোষণনীতির কারণেই সীমান্তহত্যা হচ্ছে

Link Copied!

Golam-Mustofaনিজস্ব প্রতিবেদক : সীমান্তে ভারতীয় বিএসএফের হত্যা-নির্যাতনের ঘটনায় বাংলাদেশের এ পর্যন্ত প্রায় সবগুলো সরকারের অবস্থান সব সময়ই নতজানু। জাতীয় স্বার্থে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনৈক্যই ভারতীয় আগ্রাসনকে তীব্র করছে।
বৃস্পতিবার দুপুরে নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ‘৭ জানুয়ারী শহীদ ফেলানী দিবস স্মরণে’ শিরোনামের এক আলোচনা সভায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এমন মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় যাওয়ার জন্য ভারত তোষণনীতির কারণেই সীমান্তহত্যা ও নির্যাতন বন্ধ হচ্ছে না। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই ভারত সীমান্তহত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সীমান্তে ভারতীয় আগ্রাসন সম্পর্কে সরকার যেমন নিশ্চুপ ঠিক তেমনই নিরব রাজনৈতিক দলগুলো।’
ফেলানী দিবসে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সীমান্তে ভারতীয় বিএসএফের হত্যা-নির্যাতনের ঘটনায় বাংলাদেশের সরকারগুলোর অবস্থান সব সময়ই নতজানু। জাতীয় স্বার্থে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনৈক্যই ভারতীয় আগ্রাসনকে তীব্র করছে।’ ক্ষমতার প্রতিযোগিতায় দেশের রাজনৈতিক শক্তি-ব্যক্তি-গোষ্ঠি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নিরব ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, ডিএল যুগ্ম সম্পাদক খোকন চন্দ্র দাস, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, মির্জা শেলী, এনডিপি দপ্তর সম্পাদক মো. মুছা, ন্যাপ নগর সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল-কাউছারী প্রমুখ।