ঢাকাThursday , 7 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুস্বাদু স্পাইসি ডিম ওমলেট

Link Copied!

egg-omletলাইফস্টাইল ডেস্ক : হুটহাট খাবার দাবারে ডিম ভাজির জুড়ি নেই। কিন্তু একটু আয়েসি ভঙ্গিতে খেতে চাইলে ব্যবস্থাও করতে হবে ভিন্নভাবে। তেমনি এক মজার খাবার ডিমের ওমলেট। তাও যদি হয় সুস্বাদু ইন্ডিয়ান স্পাইসি ডিম ওমলেট- তাহলে তো কথায় নেই। ঝটপট শিখে নেব স্পাইসি ডিম ওমলেটের সহজ রেসিপি।
যা যা লাগবে
ডিম ২টা, অলিভ অয়েল ২ টেবিলচামচ, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, আদা কুচি সামান্য, মরিচ কুচি প্রয়োজনমতো, টমেটো কুচি ১ টেবিল চামচ, আলু কুচি ১ টেবিল চামচ, সবজি (শিম, বরবটি, ফুলকপি, গাজর) মিহি কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পনির ১ চা চামচ।
যেভাবে করবেন
পনির ও অলিভ অয়েল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার ফ্রাই প্যানে অলিভ অয়েল গরম হলে মিশ্রণটি ঢেলে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ ভাজা হলে ওমলেটের ওপর পনির দিয়ে জ্বাল কমিয়ে দিন। পনির গলে গেলে নামিয়ে আনুন। ব্যাস হয়ে গেল, সুস্বাদু ডিম ওমলেট।