ঢাকাWednesday , 6 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণ করছেন মির্জা আব্বাস

Link Copied!

abbasনিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাশকতার ২টি মামলা ও প্লট দুর্নীতি সংক্রান্ত আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
বুধবার সকালের দিকে তিনি আত্মসমর্পণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহাবুবার রহমানের আদালতে এ আবেদন করেন। এ প্রতিবেদন লেখার সময় (সাড়ে ১১টা) আদালতে তার জামিন আবেদনের শুনানি চলছে। বিষয়টি তার আইনজীবী অ্যাড. সানাউল্লা মিয়া নিশ্চিত করেছেন।
এরপর তিনি ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করবেন বলে জানিয়েছেন ওই আদালতে দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।
দীর্ঘদিন আত্মগোপনে থেকে আত্মসমর্পণ করে করা নাশকতার ২ মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে বিএনপি নেতা মির্জা আব্বাসকে  জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহাবুবার রহমানের আদালত এ আদেশ দেন।

প্রসঙ্গত, বিভিন্ন মামলায় আসামি হয়ে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকেই ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন মির্জা আব্বাস।