ঢাকাWednesday , 6 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘কাগুজে হরতালে’ উদ্বিগ্ন হওয়ার কিছু নেই

Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল খারিজ করে ফাঁসির দণ্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের আদেশের পর জামায়াত যে হরতাল ডেকেছে তাকে ‘কাগুজে হরতাল’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, ‘আগামীকাল (৭ জানুয়ারি) যারা হরতাল ডেকেছে, সেই হরতাল কাগুজে হরতাল।’
বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুরের পল্লবীতে একাত্তর পরিবহন লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই পরিবহন মিরপুর-মতিঝিল রুটে চলাচল করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব হরতালের দিন শেষ হয়ে গেছে। নগরবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যানবাহনসহ সবকিছু চলবে। নিরাপত্তার দায়িত্ব আমাদের।’
এ সময় একাত্তরের চেতনা লালন করে নতুন এ পরিবহনটি চলবে বলে আশা প্রকাশ করেন আসাদুজ্জামান খান।
উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি আসেন ১২টা ২৫ মিনিটে। এর পর খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।
একাত্তর পরিবহন লিমিটেডের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা, রাজউক চেয়ারম্যান জয়নুল আবেদিন প্রমুখ।