তথ্যপ্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় ম্যাসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপে সম্প্রতি উদ্ভাবনী ই-সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।
দেশে এই প্রথমবারের মত এমন একটি উদ্ধাবনী ডিজিটালাইজড গ্রাহক সেবার চ্যানেল চালু হল। রবি’র প্রযুক্তি-বান্ধব গ্রাহকরা এখন থেকে সহজেই ডিজিটাল প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ সার্ভিস চ্যানেলটির মাধ্যমে প্রতিদিন প্রাথমিকভাবে বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সেবাটি গ্রহণ করতে পারবেন।
হোয়াটসঅ্যপে সেবা প্রদান সম্মানিত গ্রাহকদের ডিজিটাল সেবা প্রদানের জন্য রবি’র সম্প্রতি গৃহীত বেশ কয়েকটি পদক্ষেপের একটি। আজকের ডিজিটাল যুগে গ্রাহকের পরিবর্তিত চাহিদা ও প্রয়োজনের দিকটি মাথায় রেখে রবি কতটা প্রস্তুত এ পদক্ষেপ তারই প্রতিফলন।

