ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ৪ বাড়িতে ডাকাতি

Link Copied!

robberyনোয়াখালী প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসসহ অন্তত ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত পৃথক স্থানে এসব ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০/১৫ জনের অস্ত্রধারী একদল ডাকাত দল সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা ও সাপ্তাহিক নোয়াখালীকণ্ঠের প্রধান সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু এবং ভারপ্রাপ্ত সম্পাদক মঈন আহমেদ সেলিমের ঘরের গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে রাখে। ঘরে থাকা ৪১ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ, ৭টি মোবাইল নিয়ে যায় ডাকাতরা।
একইভাবে ডাকাতদল ওই এলাকার রইচল হক চৌধুরীর ঘরে ডুকে নগদ ১৩ হাজার টাকা এবং পরে সিরাজপুর গ্রামের জুগিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের ঘরে ডুকে নগদ ২ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণ নিয়ে যায়।
পরে ওই ডাকাতদল সিরাজপুর গ্রামের আরিফুর রহমান চৌধুরীর ঘরে ডুকে নগদ ১ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, রাতেই ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।