ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় ডায়িং কারখানায় আগুন, দগ্ধ ৫

Link Copied!

FIREনারায়ণগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার ফতুল্লা পোস্ট অফিস এলাকায় একটি ডায়িং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন।
সোমবার রাতে ফতুল্লার আমিন ডায়িং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধরা হলেন-ওই কারখানার শ্রমিক রাসেল, ইয়াসিন, জালাল, সাব্বির ও নানু। যাদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। এছাড়াও শরীরের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানায় পুলিশ।
আমিন ডায়িংয়ের ম্যানেজার এমদাদুল হক জানান, তার প্রায় একটার দিকে কাজ করার ফাঁকে শ্রমিকরা কারখানার ভিতরের একটি রুমে বসে ধূমপান করতে গেলে তার পাশ দিয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাছাড়া যারা আহত হয়েছে তারা কেউ আমিন ডায়িংসের শ্রমিক না। লোকাল ডাইং কারখানা হওয়ায় তাদের রাতে কাজ করার জন্য রিয়াদ ডায়িং থেকে নিয়ে আসা হয়েছিল।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে রিয়াদ ডাইংয়ের শ্রমিক রাসেল, ইয়াসিন, শাহজালাল, সাব্বির ও নানু দগ্ধ হয়। যাদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। এছাড়াও তাদের শরীরের অনেক অংশ পুড়ে গেছে। প্রথমে তাদের স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার ডাক্তার তাদের অবস্থা আশঙ্কাজনক জানালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।