ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে নার্সারির ছাত্রী ধর্ষিত

Link Copied!

Rape1নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে ছয় বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি নার্সারি শ্রেণির ছাত্রী। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। তবে অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে মহাখালি দক্ষিণ পাড়ার লুৎফর (২২) নামে এক যুবক শিশুটিকে ওই এলাকারই অন্য একটি বাসায় নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসে। পরে সেখান থেকে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে অভিযুক্ত লুৎফর ওই বাসা থেকে দৌড়ে পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে ধাওয়া করেও ধরতে পারেনি। একই এলাকার বাসিন্দা হওয়ায় শিশুটি ওই যুবকের পূর্বপরিচিত ছিল।
শিশুটির বাবা সাইফুল ইসলাম (ছদ্মনাম) জানান, লুৎফর পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। তারা একই এলকায় বসবাস করছেন। দুই মেয়ের মধ্যে ঘটনার শিকার শিশুটি ছোট। এবারই সে মহাখালী দক্ষিণ পাড়া এঞ্জেল স্কুলে প্লে গ্রুপ থেকে নার্সারি শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে।
এ ঘটনায় সোমবার তিনি বনানী থানায় লুৎফরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে জানান।