ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩

Link Copied!

Arrestপিরোজপুর প্রতিনিধি : জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত (৫০), জেলা কৃষকদলের নেতা শেখ জামাল (৫৫) ও জেলার মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মাঈনুল ইসলাম (২৫)।
থানা সূত্রে জানা যায়, শহরের খেয়াঘাট এলাকা থেকে সাঈদুল ইসলাম কিসমত ও শেখ জামালকে আটক করা হয়েছে। এদিকে মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুলকে সংগঠনটির কার্যালয় থেকে আটক করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ৫ জানুয়ারি নাশকতা হওয়ার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করলেও কী অভিযোগে মাইনুলকে আটক করা হয়েছে তা বলতে পারেননি।