তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখার ও কেনার সুযোগ করে দিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’ । রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপি এই মেলা চলবে শনিবার পর্যন্ত। পঞ্চমবারের মত এই মেলার আয়োজন করেছে এক্সপো মেকার।
মেলার টাইটেল স্পন্সর মোবাইল ফোন অপারটের গ্রামীণফোন। কো- স্পন্সর এলিট, হুয়াওয়ে, স্যামসাং এবং সিম্ফনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের কমিউনেকশন্স বিভাগের ডেপুটি ডিরেক্টর সৈয়দ তালাত কামাল, এলিট টেকনোলজিস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার এম. রাশেদ মাহমুদ অভি, হুয়াওয়ের মার্কেটিং ম্যানেজার বার্নাড ওয়অং, স্যামসাং ইলেক্ট্রনিক্সের বিটিএল অ্যান্ড ডিজিটাল (মোবাইল) বিভাগের ম্যানেজার মাহজাবিন ফেরদৌস ও সিম্ফনি মোবাইলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম এবং মেলার সমন্বয়ক নাহিদ হাসাইন সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজও, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্যান্ড এতে অংশ গ্রহণ করবে।
মেলার সমন্বয়ক নাহিদ হাসাইন সিদ্দিকী জানান, মেলায় একটি মেগা প্যাভেলিয়ন, আটটি প্যাভেলিয়ন, চারটি মিনি প্যাভেলিয়ন, আটটি স্টল, একটি মিডিয়া বুধ এবং একটি টিকেন বুধ থাকবে।
প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। থাকছে অন্যান্য আয়োজন।
সৈয়দ তালাত কামাল বলেন, ‘এই মেলায় গ্রামীণফোনের অংশ নেয়ার উদ্দেশ্য দেশে ইন্টারনেট সচেতনতা বাড়ানো। মেলা উপলক্ষে বাংলায় ম্যাসেঞ্জার কমিউ, ওয়াও বক্স এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক অ্যাপ মাইস্টাডি উদ্বোধন করা হবে।
এম. রাশেদ মাহমুদ অভি বলেন, ‘এই মেলায় দেশে প্রথম বারের মত সম্পূর্ণ বাংলায় অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফোন আনছে এলিট মোবাইল। চারটি মডেলে ফোনটি পাওয়া যাবে’।
প্রতিবারের মতো এবারও মেলঅ উপলক্ষে গ্রমীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেজে(https://www.facebook.com/STExpo) ‘ । মেলার সহযোগি হিসেবে আছে এডুমেকার, এলিট ফোর্স, পিপলস রেডিও এবং টেকশহরডটকম।
সংবাদ সম্মেলনে জানানো হয় মেলা উপলক্ষ্যে আয়োকরা একটি সেমিনারের আয়োজন করা হচ্ছে। ৭ জানুয়ারি বিকেল তিনটায় মেলাটি উদ্বোধন করবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মেলার প্রবেশ মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। আয়োজকরা জানিয়েছে ২০ থেকে ৩০ টাকার মধ্যেই প্রবেশ মূল্য রাখা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

