ঢাকাMonday , 4 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ২টি ভবন হেলে পড়েছে

Link Copied!

bobhonনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী ও বংশাল থানায় দুটি ৬ তলা ভবন হেলে পড়েছে। কদমতলী থানার বাসাটি শনির আখড়ার জনতাবাগে অবস্থিত। বাসা নম্বর ১৬৮৭। আর বংশালের ভবনটি বাংলাদেশ মাঠের পাশে অবস্থিত।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে জনতাবাগের হেলে পড়া ওই ভবনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যায়। তারা ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুয়েটের প্রতিনিধি দল ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অন্যদিকে, বাংলাদেশ মাঠের পাশে অবস্থিত হেলে পড়া ভবনটি সম্পর্কে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘আমরা স্থলে গিয়েছি। নিচ থেকে দেখলে বোঝা যায় টপ ফ্লোর অপর এক ভবনের দিকে হেলে পড়েছে।
রাজউককে ও ফায়ার সার্ভিস টিমকে খবর দেয়া হয়েছে জানিয়ে নূরে আলম বলেন, ‘তারা যাচ্ছে’।