ঢাকাMonday , 4 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

Link Copied!

Accidentমাদারীপুর প্রতিনিধি : জেলার শিবচরের সূর্য্যনগরে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১১ জন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. বোরহান ফকির জানান, দুপুরে ঢাকাগামী বাসটির সামনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক এবং নসিমনকে চাপা দেয়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা দুই শিশুর একজন ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর শিশুকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আরো আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
এ ব্যাপারে পাঁচ্চর হাইওয়ে পুলিশ সার্জেন্ট আরিফ খান বলেন, ‘খবর শুনে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানা যাবে।’