নোয়াখালী প্রতিনিধি : হাতিয়ার নলচিরা ইউনিয়ন থেকে নূরুল হক ওরফে হেঞ্জু মাঝি (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরাজি গ্রামের ৭নং ওয়ার্ড থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নূরুল হক ওই গ্রামের মৃত তালুক মাঝির ছেলে। এলাকায় তার একটি চায়ের দোকান আছে।হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বাংলামেইলকে জানান, নূরুল হকের বাড়ির ৫০০ গজ দক্ষিণ থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

