ঢাকাMonday , 4 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Link Copied!

bondukটাঙ্গাইল প্রতিনিধি : র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোস্তফা নিহত হয়েছেন। এ সময় ২ র‌্যাব সদস্য ও ১০ ডাকাত আহত হয়।
রোববার রাত পৌনে ৪টায় সদর উপজেলার মাগুরআটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ র‌্যাব সদস্য ও ১০ ডাকাত আহত হয়েছেন। নিহত ডাকাত সর্দার মোস্তফার বাড়ি জেলার মধুপুর উপজেলায়।
টাঙ্গাইল র‌্যাব ১২-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাগুরআটা এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ২টি হাতবোমা ছোড়ে। পরে র‌্যাব পাল্টা গুলি চালালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোস্তফা নিহত হন। এ সময় ২ র‌্যাব সদস্য ও ১০ ডাকাত আহত হয়। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১০টি দেশি অস্ত্র, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ঘর ভাঙ্গার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।