ঢাকাSunday , 3 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ

Link Copied!

HARTAL-RANGAMATIরাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি পৌরসভা নির্বাচনে কারচুপির প্রতিবাদে জনসংহতি সমিতির  (জেএসএস) ডাকে জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ পথ অবরোধ চলছে। অবরোধের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন রাঙামাটি ছেড়ে যায়নি। নৌপথেও কোনো লঞ্চ বা ছোট নৌকা উপজেলার উদ্দেশ্যে রাঙামাটি থেকে যায়নি।
এদিকে, দোকান-পাট খোলা থাকলেও শহরের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নিরাপত্তাবাহিনী মোতায়েন রয়েছে।
কোতোয়ালি থানার এসআই প্রিয়তোষ বড়–য়া জানান, সকাল থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে জেএসএসের অবরোধ চলছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে চরম অনিয়মের প্রতিবাদে ৩১ জানুয়ারি জেএসএস রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।