ঢাকাSunday , 3 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Link Copied!

rail-lineনেত্রকোনা প্রতিনিধি : জেলার বারহাট্টায় ট্রেনের নিচে কাটা পড়ে গাজী রহমান (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে বারহাট্টা উপজেলার অতিথপুরে রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গাজী রহমানের বাড়ি উপজেলার গোড়াউন্দ গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বারহাট্টা উপজেলার অতিথপুর নামক স্থানে সকাল ৯টার দিকে গাজী রহমান রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পা পিছলে লাইনের ওপর পড়ে গেলে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।