ঢাকাSunday , 3 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসুসের এন সিরিজের ল্যাপটপ বাজারে

Link Copied!

laptopতথ্যপ্রযুক্তি  ডেস্ক : দেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এল এন সিরিজের নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ ‘এন৫৫১ভিডাব্লিউ’।  এতে দুর্দান্ত মাল্টিমিডিয়া অভিজ্ঞতার জন্য রয়েছে ব্যাং ও উলফসেন প্রযুক্তি। এটির ডিসপ্লে  ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ।এতে আছে ২.৬০ গিগাহার্জ গতি সম্পন্ন  ষষ্ঠ প্রজন্মের  ইন্টেল কোরআই-৭ প্রসেসর। ল্যাপটপটিতে রয়েছে , ১ টেরাবাইট SATA হার্ডডিস্ক, ৮ জিবি ডিডিআর৪ এসডি র‌্যাম এবং ৪ জিবি এনভিডিয়া জিফোর্স ৯৬০এম ভিডিও গ্রাফিক্স কার্ড। যা ব্যবহারকারীকে দেয় অসাধারণ  গেমিং এবং মাল্টিমিডিয়া অভিজ্ঞতা । ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ল্যাপটপের রয়েছে মাল্টিটাস্কিং ক্ষমতা । নেটয়ার্কিংয়ের জন্য  রয়েছে ওয়াইফাই, ল্যান জ্যাক , এইচডি ওয়েব ক্যাম ।
৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ এবং ২ বছর ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৭ হাজার টাকা।