ঢাকাSaturday , 2 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সমাজসেবা দিবসে চেক বিতরণ

Link Copied!

Tangailটাঙ্গাইল প্রতিনিধি : ‘সমাজসেবার প্রচেষ্টা, এগিয়ে যাবে দেশটা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শনিবার সকালে স্থানীয় ভাসানী হল মিলনায়তনে আলোচনা সভা ও আর্থিক অনুদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম পলিচালক ও যুগ্ম সচিব আবু মোহাম্মদ ইউসুফ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম ও জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. আনিছুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার বিগত যে কোনো সরকারের সময়ের চেয়ে সমাজ সেবায় অধিক গুরুত্ব দিচ্ছে। সমাজের আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদের যতটুকু সম্ভব আর্থিক অনুদান দিচ্ছে, যা দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সাহায্য করছে।
পরে ৫৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পুরুষ ও নারীর মাঝে ২৮ লাখ ৫০ হাজার টাকা ও ৩৪০ জন অসহায় মানুষের মাঝে ৫ লাখ ৩৯ হাজার টাকাসহ মোট ৩৩ লাখ ৮৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।