ঢাকাSaturday , 2 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ছাত্রদল নেতা গ্রেফতার

Link Copied!

Handcupপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান শেখ রুবেলকে (২৭) গ্রেফতার করেছে পুরিশ। শনিবার দুপুর ১২টার দিকে ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুুরে শহরে জেলা বিএনপির কার্যলয়ের সামনে একটি র‌্যালি বের হলে পুলিশ তা প- করে দেয় এবং বদিউজ্জামানকে গ্রেফতার করে। বদিউজ্জামান পৌর শহরের মধ্যরাস্তা এলাকার মো. আসলাম শেখের ছেলে।
ছাত্রদল সূত্রে জানা যায়, সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের রোজ গার্ডেন হোটেলের সামনে গেলে পুলিশ বাধা দেয় এবং বদিউজ্জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, বদিউজ্জামান কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং পলাতক ছিল। তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।