ঢাকাSaturday , 2 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে ককটেলসহ ২জন গ্রেফতার

Link Copied!

Arrestনারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে ৬টি তাজা ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
গ্রেফতারকৃতরা হলেন- যাত্রামুড়া এলাকার মৃত মিয়াজ উদ্দিন ভূইয়ার ছেলে আল আমিন ভূইয়া (৩৭) ও একই এলাকার মৃত হাবিবুর রহমান ভূইয়ার ছেলে আক্তার হোসেন ভূইয়া (৩৯)। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আদমজীনগর র‌্যাব-১১-এর সদর দপ্তরের (ট্যাজ) কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. গোলজার হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোরে র‌্যাব-১১-এর এএসপি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে জেলার রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকায় অভিযান চালিয়ে ৬টি তাজা ককটেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।