তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার চালু করছে মোবাইল ফোন অপারেটর রবি। এখন থেকে রবি ইন্টারনেট প্লাস থেকে ডেটা প্যাক কিনলেই বিনামূল্যে মিলছে টকটাইম এবং এসএমএস।
রবি জানিয়েছে, রবি ইন্টারনেট+ এ এখন ইন্টারনেট, টকটাইম আর এসএমএসের জন্য ভিন্ন ভিন্ন বান্ডেল একটিভ করতে হবে না। আপনি যদি ইন্টারনেট+ অ্যাক্টিভেট করেন তাহলে আপনি পাবেন দৈনিক ১০ মিনিট টক-টাইম এবং ১০০ এসএমএস যেকোনো লোকাল নম্বরে।
আপনি এই টক-টাইম রবি-রবি কিংবা রবি-অন্যান্য লোকাল নম্বরে ভয়েজ কলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
রবি-রবি অথবা রবি-অন্য অপারেটরে এসএমএস করতে পারবেন। ইন্টারনেট, টক-টাইম অথবা এসএমএস-এর যেকোন সময় ব্যবহার করতে পারবেন।
বান্ডেলসমূহ অটো রিনিউ আওতাভূক্ত তবে আপনি চাইলেই *১৪০*২৫# ডায়াল করে অটো-রিনিউ বন্ধ করতে পারেন।
ইজি লোড প্যাকসমূহ অটো রিনিউ-এর আওতাভূক্ত নয়। ইন্টারনেটের পুনঃক্রয়ে ইন্টারনেট, টক-টাইম বা এসএমএস সমন্বিত হবে। এই বান্ডেলসমূহ শুধুমাত্র প্রি-পেইড গ্রাহকদের জন্য।
ইজিলোডের মাধ্যমে বান্ডেল ক্রয়ের ক্ষেত্রে, সেই ব্যালেন্স আপনার মূল অ্যাকাউন্টে যুক্ত হবেনা। টক-টাইম ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *২২২*৮#, এসএমএস-এর জন্য ডায়াল করুন *২২২*১২# এবং ইন্টারনেটের ক্ষেত্রে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#

