ঢাকাSaturday , 2 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরে আসছে আদিম মানুষ!

Link Copied!

adim-manতথ্যপ্রযুক্তি ডেস্ক : বহু বছর আগে মানুষেরই এক জ্ঞাতি ভাই দাপিয়ে বেড়াত পৃথিবীতে। প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। প্রায় ৩০ হাজার বছর আগেই তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই জাতিকে বলা হচ্ছে লিয়ানডারথাল।
আসলে বরফ যুগই এদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। পৃথিবীর বহু প্রজাতির জীবের সঙ্গে এদেরও বিলোপ ঘটে বরফ যুগে।
তবে লিয়ানডারথালরা তাদের চিহ্ন রেখে গেছে পাহাড়ের গুহায়, পাথরে ভেতরে ফসিল আকারে। সেই ফসিল থেকেই আজ তাদের সম্পর্কে নানা তথ্য-উপাত্ত ঘেঁটে বের করেছেন বিজ্ঞানীরা। বের করছেন লিয়ানডারথালদের জীবনের নানা ইতিহাস।
তাই বলে পৃথিবীতে আবার ফিরিয়ে আনা যাবে এমনটা আগে কেউ ভাবেনি। কিন্তু সম্প্রতি এক বিজ্ঞানীর বক্তব্য নতুন স্বপ্ন দেখাচ্ছেন।হার্ভাড মেডিকেল স্কুলের অধ্যাপক জর্জ চার্চ দাবি করেছেন, তিনি লিয়ানডারথালদের ডিএনএর নকশা তৈরি করতে সক্ষম হয়েছেন। এ কথা সবারই জানা ডিএনএ’র নকশার ভেতরেই লুকিয়ে থাকে জীবের জীবনের রহস্য। আর সেই নকশাটা উদঘাটন করার অর্থ সেই জীবের জীবন রহস্য উন্মোচন করে ফেলা।
এখন জিন প্রকৌশল অনেক উন্নত। ক্লোনিংয়ের মাধ্যমে হারিয়ে যাওয়া কোনো জীবকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব।
যেহেতু লিয়ানাডারথাল মানুষের জীনের নকশা বিজ্ঞানীরা জেনে গেছেন বলে দাবি করছেন, তাই এখন চাইলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংরে সাহায্যে ক্লোন করে লিয়ানডারথাল মানুষদের ফিরিয়ে আনা সম্ভব।
তবে পুরোপুরি লিয়ানডারথাল মানুষ হয়তো সম্ভব নয়। কারণ ক্লোনিংয়ের জন্য দরকার হবে মানুষের জরায়ু। অর্থাৎ কোনো নারীর গর্ভে ঘটবে ক্লোনিংয়ের শেষ ধাপ। সুতরাং সেই নারীর অর্থাৎ আধুনিক মানুষের অর্ধেক বৈশিষ্ট চলে যাবে নতুন জন্ম নেয়া সেই লিয়ানাডাররথাল মানুষের শরীরে।
তাহলেও বা মন্দ কি। দুইয়ে মিলে যে মানুষের জন্ম সেটা দেখতেও নিশ্চয়ই মন্দ লাগবে না! প্রাচীন পৃথিবীর কোনো মানুষ এই আধুনিক যুগে বিচরণ করছে, এটা ভাবতেই শরীরের রোমান্স ভর করে।