ঢাকাThursday , 31 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণফোনের স্টার গ্রাহকদের ব্র্যাক ব্যাংকে বিশেষ ছাড়!

Link Copied!

GP Logoতথ্যপ্রযুক্তি ডেস্ক : গ্রামীণফোনের স্টার গ্রাহকরা আকর্ষণীয় সুদে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ঋণ গ্রহণ করতে পারবেন। চাকুরীজীবি ও ডাক্তারগণ  মাত্র ৯.৫% বাৎসরিক সুদে ঋণ পাবেন। ব্যবসায়ী, স্বনিয়োজিত এবং ভূমিমালিকগণ এই ঋণ পাবেন ১০% সূদে। হোম লোনের প্রসেসিং ফি হবে মাত্র ০.৫০%।
চাকুরীজীবিদের জন্য অটো লোন ও ব্যক্তিগত ঋণের সূদ যথাক্রমে ১২% ও ১৩% এবং ডাক্তারদের জন্য ব্যক্তিগত ঋণের সূদ ১৩%। এসব পণ্যের জন্য কোন প্রসেসিং ফি নেই।
এছাড়াও গ্রামীণফোনের স্টার গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের প্লাটিনাম, গোল্ড ও সিলভার ক্রেডিট কার্ড (ভিসা/মাস্টার) এর বার্ষিক ফি মওকুফের সুবিধা পাবেন।
১ জানুয়ারী ২০১৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই বিশেষ সুবিধা পওয়া যাবে সারাদেশে ব্র্যাক ব্যাংকের ১৭৪টি রিটেইল, এসএমই, কৃষি শাখা এবং এসএমই সার্ভিস সেন্টারে।
গ্রামীণফোনের ডিরেক্টর প্রোডাক্ট হাসিবুল হক এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান শিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্প্রতি এই চুক্তিতে স্বাক্ষর করেন।
গ্রাহকগণ www.grameenphone.com/star-program সাইটে এবং www.bracbank.com সাইটে গিয়ে এই অফার সম্পর্কে জানতে পারবেন অথবা ১৬২২১ এ কল করেও জানতে পারবেন।
গ্রামীণফোনের সেরা গ্রাহকদের পুরস্কৃত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।