ঢাকাThursday , 31 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবনির্বাচিত কাউন্সিলরকে গুলি

Link Copied!

Guli-কুমিল্লা প্রতিনিধি : দুর্বৃত্তের ছুঁড়া গুলিতে আশঙ্কাজনক অবস্থায় দাউদকান্দি পৌর নির্বাচনে ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও উপজেলা শ্রমীক লীগ সভাপতি মো. রকিব উদ্দিন রকিব।
বুধবার ১০টার দিকে নির্বাচনের ফলাফল শেষে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন রাস্তায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত গৌরীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আল-আমিন মিয়াজী জানান, গুলিটি রকিব উদ্দিনের পিছনের দিক থেকে পেটের বাম পাশে লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া সংবাদ পেয়ে গৌরীপুর হাসপাতালে ছুটে আসেন।