ঢাকাThursday , 31 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘প্রেমের’ জেরে স্কুলছাত্রের রগ কর্তন

Link Copied!

kill-নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারীতে মোহাম্মদ জয় (১৬) নামে এক স্কুল ছাত্রের হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় স্বামীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার দুই হাতের কবজির রগ কেটে দেয়।
জয় যাত্রাবাড়ীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জয় স্বামীবাগ এলাকার রাস্তা দিয়ে হাঁটছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ১০-১২ জন যুবক তাকে চাপাতি দিয়ে কোপাতে শুরু করে। দুই হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে তার দুই হাতের রগ কেটে যায়।
জয়ের বন্ধু ফাহিম জানায়, সে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় থাকে। কিছুদিন আগে তার সঙ্গে স্বামীবাগ এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির সঙ্গে দেখা করতে প্রায়ই ওই এলাকায় যেত জয়। এর সঙ্গে এ হামলার যোগ থাকতে পারে।
ওয়ারী থানার ওসি জেহাদ হোসেন জানান, মেয়ে সম্পর্কিত বিষয়ের জের ধরে জয়কে কোপানো হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।