ঢাকাTuesday , 29 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরিয়ানি খেয়ে নারীর মৃত্যু, হাসপাতালে ৫০

Link Copied!

medicalকিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো অন্তত ৫০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল সোমবার সন্ধ্যায় ভৈরব উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া আক্তার নামে ৩৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার ভৈরব উপজেলা সদরের কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকশ ব্যক্তিকে বিরিয়ানি খাওয়ানো হয়।
এদিকে ওই খাবার খাওয়ার পর আজ দুপুরের দিকে অন্তত ৫০ জন পেটের ব্যথায় অক্রান্ত হয়ে পড়ে। তাদেরকে ভৈরব উপজেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আক্রান্তদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাক্তাররা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।