ঢাকাMonday , 28 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাদের আত্মবিশ্বাস কম তারাই ফেসবুক ব্যবহারকারী

Link Copied!

Facebookতথ্যপ্রযুক্তি ডেস্ক : যে সমস্ত মানুষের আত্মবিশ্বাস কম থাকে তারাই সব থেকে বেশি ফেসবুক করে থাকেন। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। গবেষণকারীরা জানান, যারা যতবেশি পরিমাণে ফেসবুক ব্যবহার করে থাকেন তাঁরা ততবেশি নির্ভর করেন ফেসবুকের ওপরে।
অ্যাক্রন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ১৮ থেকে ৬৮ বছর বয়সী ৩০১ জন ব্যবহারকারীর ওপরে এই সমীক্ষাটি চালান।
সেই ব্যবহারকারীদের বেশিরভাগই ফেসবুক ব্যবহার করেন ডেট করার জন্য, খবর জানতে, গেম খেলতে, কোনও নতুন ফটো দেওয়ার পর সেই ব্যপারে বন্ধুদের মতামত জানতে ইত্যাদি। গবেষকদের মত অনুসারে যাঁরা এই সমস্ত কারণের জন্যই ফেসবুক ব্যবহার করে থাকেন তাঁরা ফেসবুকের ওপর খুব বেশি নির্ভর করে থাকেন।
একজন গবেষকের মতে,’যে সমস্ত মানুষের আত্মবিশ্বাস কম থাকে তাঁরাই সব থেকে বেশি ফেসবুক করে থাকেন। তাঁরা নিজেদেরকে অনেক কম বোঝেন তাই কোন ড্রেসে তাঁকে কেমন লাগল তা বন্ধুদের কথার ওপরে নির্ভর করে বুঝে নেন।’
আসলে আত্মবিশ্বাস কম থাকার জন্য যখন কোনও বন্ধু ভালো কমেন্ট করে তখন তাদের বিশ্বাস বেড়ে যায় এবং যখন খারাপ কমেন্ট করেন তখনই তাঁদের বিশ্বাস কমে যেতে শুরু করে। নিজের আত্মবিশ্বাস বাড়াতে বন্ধুদের কমেন্টের ওপর নির্ভর না করে নিজেকে বিশ্বাস করুন। দেখবেন এতে আখেরে লাভ হবে আপনারই।