ঢাকাMonday , 28 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

Link Copied!

songgarsoঝিনাইদহ প্রতিনিধি : খেতমজুর নেয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের আওধা গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, খেতমজুর নেয়াকে কেন্দ্র করে রোববার রাতে উপজেলার আওধা গ্রামে বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন।
পরে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।