ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রেপ্তার তিন জেএমবি সদস্যই চবির শিক্ষার্থী!

Link Copied!

Arrest-17চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার তিন জেএমবি সদস্যরা হলো : নাইমুর রহমান নয়ন (২৫), মো. শওকত রাসেল (২৬) ও ফয়সাল মাহমুদ (২৬)। এর মধ্যে নয়ন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব সাঞ্জুয়া ভিটা এলাকার মাজহারুল ইসলামের ছেলে। রাসেল কক্সবাজার জেলার মহেশখালী থানার চেয়ারম্যান বাড়ির নুরুল আমীনের ছেলে। ফয়সাল নোয়াখালী জেলার সেনবাগ থানার উত্তর মোহাম্মদপুরের মৃত ছায়দুল হকের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) গ্রেপ্তার তিন সদস্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অভিযানে ওই আস্তানা থেকে পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীর বইপত্র, খাতা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বছরখানেক ধরে জেএমবির সাথে আছে। গ্রেপ্তারকৃতরা জেএমবির দাওয়াতি শাখার সদস্য। তারা জেএমবির সামরিক কমান্ডার ফারদিনের নেতৃত্বে পরিচালিত হতো।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘গোয়েন্দা পুলিশের কাছ থেকে বিষয়টি জেনেছি, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি, যাচাই-বাছাই চলছে। যদি বিষয়টি প্রমাণিত হয়, তবে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ প্রয়োজনীয় সকল একাডেমিক ব্যবস্থা নেয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই জঙ্গি আস্তানা হতে দেয়া হবে না।’
বাড়ির মালিক হাজী মোহাম্মদ ইছহাক জানান, স্ত্রীকে নিয়ে ছয় মাস আগে ছয় হাজার টাকায় বাসা ভাড়া নিলেও গত কোরবানির ঈদের সময় নাফিস তার স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি যায়। এরপর আর আসেনি। তবে এর পরে রাসেল নামে একজনকে নিয়ে আসে নাফিস। সে জানায় রাসেল তার চাচাত ভাই, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। এর পর মাঝে মাঝে রাসেল বা নাফিস থাকত, তবে নিয়মিত নয়।
গত একমাস আগ থেকে দুজনের কেউই বাসায় ছিল না। এ সময় নাফিসের কাছে জানতে চাইলে সে জানায়, তার স্ত্রী অসুস্থ তাই আসছে না। গত ১০-১২ দিন আগে নাফিস এসে এক মাসের বকেয়া ভাড়াসহ চলতি মাসের ভাড়া পরিশোধ করে চলে যায়। এরপর থেকে আর কাউকে বাড়িতে থাকতে দেখেননি তিনি। তবে গতকাল রাতে পুলিশ বাড়ির ভেতর থেকে রাসেলকে আটক করার কথা জানতে পারেন বলে জানান মোহাম্মদ ইছহাক।