ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রাক চাপায় প্রাণ হারালেন ৪ জন

Link Copied!

Accidentসিলেট প্রতিনিধি : সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ট্রাক চাপায় ৪ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে মোগলাবাজার থানা হাজীবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বিয়ানীবাজার চারখাই পূবালী ব্যাংক শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৬), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আদিল চৌধুরী (৩৪), সঞ্জিব (৩০) ও প্রকৃতি (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে যাত্রীবাহী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-১২১২) সিলেটের দিকে আসছিল। এ সময় পেছন দিকে থেকে আসা মাল বোঝাই ট্রাক (মৌলভীবাজার ন-১১-০১০৮) প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার যাত্রী ধ্রুব ও আদিল মারা যান। এছাড়াও সঞ্জিব ও প্রকৃতি নামের দুই যাত্রী ওসমানী হাসপাতালে নেয়ার পর মারা যান।
এছাড়াও আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার নাম-পরিচায় জানা যায়নি।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খয়রুল ফজল এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলামেইলকে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও ওই ট্রাকের চালক পালিয়ে গেছে।