ঢাকাSaturday , 26 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা থেকে জাহাজে অপহৃত মাস্টার-সুকানি উদ্ধার

Link Copied!

Kidnefলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে এমভি বিউটি অব ভাগ্যকূল জাহাজের অপহৃত মাস্টার কামরুল ইসলাম (৩৮) ও সুকানি জসীম উদ্দিনকে (২৫) উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত দেড়টার দিকে রামগতি থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রামগতি উপজেলার চরগাজী এলাকা থেকে তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃত মাস্টার ও সুকানির বাড়ি বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া এলাকায়।
অপহৃত মাস্টার ও সুকানিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, অপহরণের পর থেকে জাহাজরে মাস্টার কামরুল ইসলামের স্ত্রী মাকছুদা পারভীনের মুঠোফোনে জলডাকাতরা কল করে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। পরে তাদের কথপোকথনের সূত্র ধরে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে রাত ১টার দিকে রামগতি থানা ও গোয়েন্দা পুলিশ চরগাজী এলাকায় যৌথ অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে মেঘনার কুখ্যাত জলডাকাত বাহিনী ‘বাদশা গ্রুপের’ সদস্যরা অপহৃত ওই দুই জাহাজ শ্রমিককে তাদের আস্তানার কাছে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তিনি আরও জানান, ওই ঘটনায় এমভি বিউটি অব ভাগ্যকূল জাহাজের পাইলট এনামুল হক বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রামগতি উপজেলা টাঙ্কির খাল এলাকার অদূরে মেঘনা নদীতে নোঙর করা এমভি বিউটি অব ভাগ্যকূল ও এমভি নির্ঝরণ নামে দু’টি মালবাহী জাহাজে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একদল সশস্ত্র জলডাকাত হানা দেয়। ওই সময় তারা জাহাজ দু’টির ১৩ সদস্যকে পিটিয়ে আহত করে দুই লাখ টাকার মালামাল লুট করে। একই সময় জলডাকাতরা এমভি বিউটি অব ভাগ্যকূল জাহাজের মাস্টার কামরুল ইসলাম ও সুকানি জসীম উদ্দিনকে অপহরণ করে পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এদিকে এর প্রতিবাদে শুক্রবার বিকেলে নৌ-যান শ্রমিকরা সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।