ঢাকাSaturday , 26 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে নিহত ১

Link Copied!

Accidentপাবনা প্রতিনিধি : সদর উপজেলার আশুতোষপুর আক্তারের মোড় এলাকায় মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে ফারুক হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন আশুতোষপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফারুক হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাইসাইকেল চালক সজিব হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।