সাভার প্রতিনিধি : আশুলিয়ার গণকবাড়ি এলাকায় একটি ড্রেন থেকে শরীরবিহীন এক অজ্ঞাত নারীর খণ্ডিত মাথা ও একটি পা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুন করার পর পরিচয় আড়াল করতে শরীরের বিভিন্ন অংশ আলাদা করে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালের দিকে এসব উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার আল-আমিন মাদরাসার পাশের একটি ড্রেন থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মাথা ও একটি পা উদ্ধার পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ওই সব উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাথা ও পা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

