ঢাকাFriday , 25 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোগীকে যৌন হয়রানি: সেই সাইফুল আটক

Link Copied!

Arrestনিজস্ব প্রতিবেদক : নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের সেবক (নার্স) সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার সকালের দিকে র‌্যাব-১এর একটি দল অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র‌্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এদিকে পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন দেখে আদালত স্বপ্রণোদিতভাবে ৭ ডিসেম্বরের মধ্যে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য গুলশান থানাকে নির্দেশ দেয়া হয়।
গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিচারপতি কাজী মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ওই সেবকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত।
এ ছাড়া স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের আইজি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়।