ঢাকাThursday , 24 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ ৩ চরমপন্থি নেতা নিহত

Link Copied!

Bondukটাঙ্গাইল প্রতিনিধি : সদর উপজেলার অমরপুর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন চরমপন্থি নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওমর বাহিনীর প্রধান ওমর, সাদ্দাম ও কাশেম।
র‌্যার ১২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, সদর উপজেলার অমরপুর এলাকায় একটি ব্রিজের কাছে ওমর বাহিনীর প্রধান ওমরসহ অন্য সদস্যরা একত্রিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে পৌঁছালে চরমপন্থিরা র‌্যাবের ওপর গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ওই তিন চরমপন্থি নেতা আহত হন। পরে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সবাইকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্যও আহত হন।