ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাটিচাপায় নিহতের ঘটনায় তদন্ত কমিটি

Link Copied!

bumiসাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : সাদুল্যাপুরে মাটিচাপায় তিনজন নিহতের ঘটনায় পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে তদন্ত দলকে।
জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আবদুস সামাদ ও পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলামসহ সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবার ও চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন। এ সময় জেলা প্রশাসক নিহত প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়া আহতদেরও আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এদিকে, সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন তালুকদার জানান, স্থানীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী উপজেলা প্রশাসনের মাধ্যমে মাটিচাপায় নিহত তিনজনের দাফন-কাফনের জন্য ১০ হাজার ও আহতদের ৫ হাজার টাকা করে প্রদান করেন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নিহতদের লাশ পারিবারিক কবরস্থানে দফন সম্পন্ন হয়েছে।
সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি জানান, এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে কেউ চাইলে লাশের ময়নাতদন্ত করতে পারবেন।
উল্লেখ্য: সম্প্রতি গাইবান্ধা-সাদুল্যাপুর পাকা সড়ক প্রস্ততকরণ ও নংকেরশ্বর ব্রিজ এলাকার পুরাতন কালভার্ট ভেঙে নতুন তৈরির কাজ শুরু করা হয়। সেই লক্ষে পুরাতন কালভার্ট ভেঙে ফেলা হয়েছে। কালভার্টের দু’ধারের মাটির নিচে কিছু পুরাতন ইট ছিল। সোমবার সন্ধ্যার দিকে জয়েনপুর ও মন্দুয়ার গ্রামের ১২-১৫ জন নারী ও পুরুষ ইট আনার জন্য কালভার্টের নিচে যান। এ সময় তারা ইট টেনে খুলে ফেলার সময় হঠাৎ করে কালভার্টের পূর্ব ধারের মাটি ভেঙে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও অন্তত ৭ জন আহত হন।