ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফোনের টাচ ডিসপ্লেতে আসছে বৈচিত্র্য

Link Copied!

phoneতথ্যপ্রযুক্তি ডেস্ক : ফোনের দুনিয়ায় জনপ্রিয়তার শীর্ষে এখন টাচ স্ক্রিন সম্বলিত ফোন। আর স্মার্টফোনগুলোর মধ্যে অ্যাপলের জনপ্রিয়তাই তুঙ্গে। স্ক্রিন রেজুলেশন এবং টাচ রেসপন্সে অ্যাপলের ডিসপ্লে এগিয়ে আছে। এতে যোগ হয়েছে থ্রিডি টাচ। যা ব্যবহারকারী দেবে নতুন অভিজ্ঞতা। এবার অ্যাপলসহ অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ডিসপ্লের টাচে আনছে বৈচিত্র্য।
ফোনের এই টাচ স্ক্রিনকে তিনভাগে ভাগ করা হয়েছে। সফট টাচ, রেগুলার টাচ এবং ফোর্স টাচ নামে টাচগুলো পরিচিত হবে। ফোর্স টাচ অ্যাপলের হাত ধরে হয়েছে থ্রিডি টাচ।
বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান আইএইচএস এর তথ্য মতে ২০১৬ সালে বাজারে আসা উন্নত প্রযুক্তির হ্যান্ডসেটগুলোর মধ্যে ২৫ শতাংশ হবে ফোর্চ টাচ বিশিষ্ট ডিসপ্লে।
প্রত্যেক টাচের ডিজাইনে থাকবে আলাদা বৈশিষ্ট্য। অ্যাপলের থ্রিডি টাচে লাইট টাচের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করা যাবে। যখন হেভি টাচ বা ফোর্স টাচ করা হবে তখন সেই টাবে অ্যাপসটির পপ আপ হবে। উদাহরণ স্বরূপ, সফট টাচের মাধ্যমে ব্যবহারকারী একটি ইমেইলের প্রিভিউ দেখতে পারবেন। যেখানে হার্ড টাচের মাধ্যমে ইমেইলটি স্ক্রিনে উম্মুক্ত হবে।
আইএইচএস জানিয়েছে আগামী বছরে উৎপাদিত ৪৬১ মিলিয়ন মোবাইলের মধ্যে ৩১৭ শতাংশ মোবাইল হবে ফোর্স টাচের। গবেষকরা এই সুবিধা উচ্চ মূল্যের মোবাইল থেকে শুরু করে মধ্যম মূল্যের ফোনেও দেয়ার চেষ্টা করবে। অ্যাপল ওয়াচের থাকছে এই সুবিধা। পর্যায় ক্রমে এই সুবিধা গুলো সকল মোবাইল ডিভাইসে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ইন সেল এবং অন সেল ডিসপ্লের ব্যবহার বৃদ্ধি পাবে আগামী বছর। এসব ডিভাইস হবে পাতলা ডিসপ্লের।
আইএইচএসের টাচ এবং ইউজার ইন্টারফেস গবেষণা বিভাগের প্রধান ক্যালভিন সেইহ বলেন, ‘ইন সেল এবং অন সেন প্যানেলের ৪০ শতাংশ মোবাইল এ বছর বাজারে ছাড়া হবে। যা ২০১৫ সালে ৫০ শতাংশে গিয়ে দাড়াবে।