রাজশাহী প্রতিনিধি : রাজশাহী কাটাখালি পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম শরিফকে গ্রেপ্তার করেছে মতিয়ার থানা পুলিশ। একটি নাশকতার মামলায় নগরীর দেওয়ান পাড়া থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ নগরীর দেওয়ানপাড়া এলাকার আসগর আলীর ছেলে।
কাঁটাখালি পৌর এলাকার দেওয়ানপাড়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাসুদ রানার নির্বাচনী প্রচারণা চলাকালে মতিহার থানার এসআই বশির তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, শরীফ একটি নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসমি ছিলেন। সেকারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

