ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

Link Copied!

Guliকক্সবাজার প্রতিনিধি : জেলায় দুর্বৃত্তের গুলিতে আবছার উদ্দিন (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার ভোর রাতে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী খুরুশকুল ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
নিহতের ভাগ্নি জামাই শামশুল আলম জানান, আবছার উদ্দিন খুরুশকুল ইউনিয়নের গুচ্ছ গ্রামে তার মুদি দোকানে ছিলেন। রাত আড়াইটার দিকে প্রয়োজনীয় মালামাল কেনার বাহানায় তাকে ডেকে তুলেন দুর্বৃত্তরা। এ সময় তাকে গুলি করে পালিয়ে যায় তারা।  পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক আব্দুস সালাম জানান, নুরুল আবছারের গলায় গুলির চিহ্ন রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এক মুদির দোকান ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওসি আরো জানান, কে বা কারা, কী কারণে তাকে খুন করেছে এখনো তা জানা যায়নি। তবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।