ঢাকাSunday , 20 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামাইকে পিটিয়ে হত্যা

Link Copied!

kill-চুয়াডাঙ্গা প্রতিনিধি : পারিবারিক বিরোধের জের ধরে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় শ্বশুর ও শ্যালকের পিটুনিতে জামাই টুটুল নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টুটুল মারা যান। নিহত টুটুল একই পাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ফার্মপাড়ার নিহত টুটুল ও তার শ্বশুর একই পাড়ার নুর আলীর সঙ্গে কয়েক মাস থেকে বিরোধ চলে আসছিল। টুটুলের স্ত্রী নাজমা এক সন্তানের জননী। তিনি স্বামীর কাছ থেকে বাপের বাড়ি চলে যান। টুটুল শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার স্ত্রী ও ছেলেকে শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে তার শ্বশুর নুর আলী ও ছেলে মোস্ত জিআই পাইপ দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে বাড়ির পাশে ফেলে রাখেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত ১২টার দিকে টুটুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে এ ঘটনার পর পর শ্বশুর ও পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।