বগুড়া প্রতিনিধি : জেলার মহাস্থান গড়ের অদূরে কালিদহ সাগর এলাকায় অজ্ঞাত (৩৫) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিদহ সাগরের পাশে একটি পেয়ারা বাগানে গ্রামের এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে চাদর দিয়ে মোড়ানো লাশ দেখতে পায়। নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ এবং কোমড়ে ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে। নিহতের পরনে কালো হাফহাতা গেঞ্জি এবং ফুল প্যান্ট রয়েছে। সকাল থেকে এলাকার শত শত নারী পুরুষ লাশ দেখলেও কেউ চিনতে পারছেনা। স্থানীয়দের ধারণা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

