নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার ও আইনবহির্ভুত কর্মকাণ্ডের কারণে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার অতিরিক্ত আঞ্চলিক ও রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।
রোববার কমিশন এক প্রজ্ঞাপনে খুলনার অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আবওল হোসেনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন। যদিও এর আগে তাকে সরিয়ে নেয়া হয়েছিল।
সিনিয়র সহকারী সচিব মো. সাবেদ উর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আবুল হোসেন রিটার্নিং অফিসার হিসেবে ক্ষমতার অপব্যবহার ও আইনবহির্ভুত অসৎ উদ্দেশ্যে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের মেয়র পদের মনোনয়নপত্র গ্রহণ করেন এবং বাছাইয়ের সময় তা বৈধ ঘোষণা করে সরকারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ অনুসারে দণ্ডনীয় অপরাধ করেছেন।
এ কারণে তাকে সরকারি কর্মচারী আপীল বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ না করা আবুল হোসেনের মেয়র পদে মনোনয়নপত্র জমা নেয়ায় এ কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়। এখন আবার এই রিটার্নিং কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।

