ঢাকাSunday , 20 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে ২ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

Link Copied!

gulistanনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে অবৈধভাবে বসানো ২ শতাধিক দোকান ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সকালে দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন নিজে উপস্থিত থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেন।
রোববার দুপুর ১২টা থেকে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযানে গুলিস্তানের জনসাধারণের চলাচলের জন্য নির্মিত ফুটপাত দখল করে যেসব অবৈধ দোকানপাট বসানো হয়েছে, সেগুলো ভেঙে দিয়ে পরিষ্কার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই রাজধানীর ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করে আসছিল একটি চক্র। এদের নোটিশ দিয়ে, মৌখিকভাবে বলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই উচ্ছেদ করে দেয়া হয়েছে। এসব হকার যেন আবার কোনোভাবে বসতে না পারে সেদিকেও খেয়াল রাখবে কর্তৃপক্ষ।’