ঢাকাSaturday , 19 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্রাসকৃত মূল্যে ফোন বিক্রি করছে রবি

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় গত বছরের ধারাবাহিকতায় এবারও গ্রাহক-কেন্দ্রিক মোবাইল ফোন অপারেটর রবি শুরু করেছে মুক্তি উৎসব। আজ থেকে শুরু হওয়া এ উৎসবে গ্রাহকরা বিশ্বের সেরা স্মার্টফোন কোম্পানিগুলোর মানসম্মত বিভিন্ন মডেলের হ্যান্ডসেট আকর্ষণীয় ছাড়ে কেনার সুযোগ পাচ্ছেন।
দেশে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এবারের চারদিনব্যাপী উৎসবটি শেষ হবে ২১ ডিসেম্বর। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গ্রাহকরা এ অভাবনীয় সুযোগটি গ্রহণ করতে পারবেন।
আয়োজনের প্রথম দিনই প্রযুক্তিপ্রেমী মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে মুক্তি উৎসব। দেশজুড়ে রবি-ওয়াক-ইন সেন্টারগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় তারই প্রতিফলন।